Bartalive24
সর্বশেষবাংলাদেশরাজনীতিঅর্থনীতিবিশ্বখেলাপ্রযুক্তিবিনোদনস্বাস্থ্যলাইফস্টাইলচাকরিমতামত

লিগ্যাল ডেস্ক্রিপশন

ব্যবহারের শর্তাবলী

কার্যকর হওয়ার তারিখ

বার্তালইভ২৪ (BARTALIVE24) পোর্টালে আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইট ভিজিট করে সংবাদ পড়া, ভিডিও দেখা বা অন্য কোনো সেবা গ্রহণ করার অর্থ হলো আপনি নিম্নে উল্লিখিত শর্তাবলীর সাথে সম্পূর্ণরূপে একমত পোষণ করছেন। একটি সুস্থ, বস্তুনিষ্ঠ এবং নিরাপদ সংবাদ পরিবেশ বজায় রাখতে এই শর্তাবলীগুলো প্রণয়ন করা হয়েছে। অনুরোধ রইল শর্তাবলীগুলো মনোযোগ সহকারে পড়ার।

১.কপিরাইট এবং মেধাস্বত্ব (Copyright & IP)

বার্তালইভ২৪-এ প্রকাশিত সমস্ত সংবাদ, নিবন্ধ, ছবি, ভিডিও, ইনফোগ্রাফিক্স, এবং লোগো বার্তালইভ২৪-এর নিজস্ব বুদ্ধিবৃত্তিক সম্পত্তি এবং তা বাংলাদেশ ও আন্তর্জাতিক কপিরাইট আইন দ্বারা কঠোরভাবে সংরক্ষিত।

লিখিত পূর্বানুমতি ব্যতিরেখে আমাদের কোনো কনটেন্ট (সংবাদ বা ছবি) অন্য কোনো ওয়েবসাইট, ব্লগ, পত্রিকা বা বাণিজ্যিক মাধ্যমে সম্পূর্ণ বা আংশিক প্রতিলিপি, প্রকাশ বা সম্প্রচার করা কঠোরভাবে নিষিদ্ধ। বিনা অনুমতিতে সংবাদ চুরি আইনত দণ্ডনীয় অপরাধ।

২.ফেয়ার ইউজ এবং সোশ্যাল মিডিয়া শেয়ারিং

বিশ্বস্ত সংবাদ পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা পাঠকদের সোশ্যাল মিডিয়া (যেমন: ফেসবুক, এক্স, হোয়াটসঅ্যাপ)-এ আমাদের সংবাদের লিংক শেয়ার করতে উৎসাহিত করি। তবে লিংক শেয়ার করার সময় সংবাদের মূল শিরোনাম, কোটেশন, বা ছবির কোনো বিকৃতি ঘটানো যাবে না। অসাধু উদ্দেশ্যে সংবাদের অর্থ পরিবর্তন করে গুজব ছড়ানো সম্পূর্ণ বেআইনি।

৩.ব্যবহারকারীর মন্তব্য এবং আচরণ

আমরা আমাদের সংবাদের নিচে স্বাধীন ও সুস্থ আলোচনাকে স্বাগত জানাই। তবে নিম্নলিখিত ধরনের মন্তব্য কঠোরভাবে নিষিদ্ধ এবং মুছে ফেলার যোগ্য:

  • উসকানিমূলক, সাম্প্রদায়িক বা যেকোনো ধর্মানুভূতিতে আঘাত হানে এমন মন্তব্য।
  • অশ্লীল, মানহানিকর, হুমকিমূলক এবং ব্যক্তিগত আক্রমণাত্মক ভাষা।
  • স্প্যামিং, অযাচিত বিজ্ঞাপনী লিংক বা প্রমোশন।
  • গুজব, ভুয়া তথ্য বা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে কৃত মন্তব্য।

* বার্তালইভ২৪ যেকোনো আপত্তিকর মন্তব্য পূর্ব-ঘোষণা ছাড়াই মুছে ফেলার এবং বারবার নীতিমালা ভঙ্গকারী ব্যবহারকারীর অ্যাকাউন্ট ব্লক করার নিরঙ্কুশ অধিকার সংরক্ষণ করে।

৪.সংবাদের যথার্থতা এবং সংশোধনী

বার্তালইভ২৪ সর্বদা নির্ভুল, বস্তুনিষ্ঠ এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের সর্বোচ্চ চেষ্টা করে। তবে মানুষ হিসেবে বা প্রযুক্তিগত জটিলতার কারণে মুদ্রণ বা তথ্যগত ভুল অনাকাঙ্ক্ষিতভাবে হতে পারে। কোনো সংবাদে ভুল পরিলক্ষিত হলে তা আমাদের নজরে আনার জন্য পাঠকদের সবিনয় অনুরোধ করা হচ্ছে। প্রমাণিত ভুল আমরা দ্রুততার সাথে সংশোধন, আপডেট বা প্রত্যাহার করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

৫.দায়বদ্ধতার সীমাবদ্ধতা

আমাদের ওয়েবসাইটে প্রদত্ত তথ্য ব্যবহারের কারণে পাঠকের ব্যক্তিগত, পেশাগত বা ব্যবসায়িক কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষতির জন্য বার্তালইভ২৪ আইনিভাবে দায়ী থাকবে না। তাছাড়া, ওয়েবসাইটের বাইরের কোনো থার্ড-পার্টি লিংকে প্রবেশের ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায়ভার আমাদের নয়।

৬.শর্তাবলীর পরিবর্তন

সময়ের সাথে সামঞ্জস্য রেখে বার্তালইভ২৪ কর্তৃপক্ষ যেকোনো সময় এই ব্যবহারের শর্তাবলী সংশোধন বা পরিমার্জন করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে। পরিবর্তিত শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশের সঙ্গে সঙ্গেই তা কার্যকর বলে গণ্য হবে।

৭.যোগাযোগ এবং আইনি এখতিয়ার

এই শর্তাবলী বাংলাদেশের প্রচলিত ডিজিটাল ও প্রিন্ট মিডিয়া আইন অনুযায়ী পরিচালিত হবে। কোনো আইনগত বিরোধ দেখা দিলে তা বাংলাদেশের আদালতের একমাত্র এখতিয়ারভুক্ত হবে।